Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

রনি-সাদিয়ার প্রেমের গুঞ্জন

সাদিয়া আয়মান ও রেদওয়ান রনি | ছবি: ফেসবুক

লাইভ কাণ্ড নিয়ে সমালোচনার মাঝেই, নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছোটপর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান। নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির সাথে প্রেম করছেন তিনি!

মূলত গত ২০ অক্টোবর ছিল রেদওয়ান রনির জন্মদিন। বিশেষ দিনটি উদযাপনের জন্য এক ছাদের নিচে একত্রিত হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিমসহ অনেকে। তবে নির্মাতার জন্মদিনে সব অতিথির মধ্যে বিশেষভাবেই নজর কেড়েছেন সাদিয়া আয়মান। যাকে পরোক্ষভাবেই ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি।

কারণ ২৫ অক্টোবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি স্ট্যাটাস শেয়ার করেন রনি। ওই পোস্টে ২৩টি ছবি শেয়ার করেন তিনি। যেখানে অভিনেত্রী সাদিয়া আয়মানের সঙ্গে কাপল ছবিতেও দেখা যায় নির্মাতাকে।

বন্ধু-সহকর্মীদের সাথে নির্মাতা রেদওয়ান রনি | ছবি: ফেসবুক

পোস্টের ক্যাপশনে নির্মাতা রনি লিখেছেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের ভালবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’

তিনি আরও লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’

সাদিয়া আয়মান ও রেদওয়ান রনি | ছবি: ফেসবুক

এই পোস্টে বন্ধু-সহকর্মী সকলের শুভকামনায় ভাসছেন রেদওয়ান রনি। তবে একটি মন্তব্য বিশেষভাবে সকলের নজর কেড়েছে। নির্মাতার উদ্দেশে অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’  

এরপরই এই দুই তারকার কথায় দুইয়ে-দুইয়ে চার মেলাচ্ছে নেটিজেনরা। যদিও এমন গুঞ্জনে বরাবরই  নিশ্চুপ তারা। কারণ গণমাধ্যমের তরফ থেকে রনি বা সাদিয়ার কাউকেই ফোনে বা ক্ষুদেবার্তায় পাওয়া যায়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর

মুক্তিযুদ্ধের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতীয় আলোকচিত্রী রঘু রাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা ভারতীয় আলোকচিত্রী…

স্ত্রীর ওড়না দিয়ে আমির খান চোখের পানি মুছলেন  

আমির খানের কান্না বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান এবার নতুন এক বিষয় নিয়ে আলোচনায়।  রেডিও…
স্ত্রীর ওড়না দিয়ে আমির খান
0
Share