Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

রজনীকান্তের ভিলেন গ্রে’প্তার

বিনায়কন | ছবি: সংগৃহীত

গ্রে’প্তার করা হয়েছে কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ সিনেমার অভিনেতা বিনায়কনকে। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমাটিতে খলনায়ক চরিত্রে দেখা গেছে তাকে।

বিনায়কনের বিরুদ্ধে অভিযোগ- ম’দ্যপ অবস্থায় থানায় তাণ্ডব চালানো। স্থান- কেরালার এর্নাকুলাম নর্থ থানা।

ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রানুসারে, থানায় অভিযোগ এসেছিল অভিনেতার নামে। তিনি যে আবাসনে থাকেন সেখান থেকে থানায় অভিযোগ করা হয় অভিনেতার ম’দ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করার। ফলশ্রুতিতে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে, অভিনেতা থানায় গিয়েও বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকেন। যার কারণে পুলিশ গ্রে’প্তার করেন তাকে। যদিও জামিনযোগ্য ধারাতে গ্রে’প্তার করা হয়েছে অভিনেতাকে।

উল্লেখ্য যে, নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন বিনায়কন। নব্বইয়ের দশক থেকে মালয়ালাম ও তামিল সিনেমায় অভিনয় করে আসছেন তিনি। নিয়মিতভাবেই পর্দায় ধরা দেন অভিনেতা। পার্শ্বচরিত্র ও খলনায়ক হিসেবে বেশি দেখা যায় তাকে। ভিলেন হয়েই জনপ্রিয়তা ও প্রশংসা বেশি কুড়িয়েছেন তিনি। সম্প্রতি ‘জেলার’ সিনেমায় গ্যাংস্টার বর্মনের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী এই খলনায়ক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’
0
Share