Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

যে প্রদর্শনীতে থাকছেন মানজুর আল মতিন

মানজুর আল মতিন | ছবি: গুগল

টিএসসির পায়রা চত্বরে অনুষ্ঠিতব্য একটি আলোকচিত্র প্রদর্শনীর কথা জানালেন মিডিয়া ব্যক্তিত্ব ও আইনজীবী মানজুর আল মতিন। যেখানে তিনি নিজেও থাকবেন উপস্থিত।  

মানজুর তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে ইভেন্ট সংক্রান্ত তথ্যের একটি ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে তিনি লেখেন, ‘গানে, কবিতায় আর ছবিতে উত্তাল দিনের স্মৃতি হাতড়ানো …. রবিবার বিকেলে টিএসিসতে’।

মূলত ছাত্র- জনতার অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী হতে যাচ্ছে ১৫ সেপ্টেম্বর। টিএসসির পায়রা চত্বরে বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই আয়োজনে আরও থাকবে প্রতিরোধের গান ও কবিতা।  

প্রদর্শনীটির তথ্য । ছবি: ফেসবুক

আইনজীবী মানজুর আল মতিন ছাড়াও অনুষ্ঠানটিতে আরও উপস্থিত থাকবেন অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, কবি ও সংগঠক রাশেদ শাহরিয়ার, সংগীতশিল্পী বিথী ঘোষ, কবি রহমান মুফিজ, সাংস্কৃতিক কর্মী সুস্মিতা রায় সুপ্তি, কবি সোয়েব মাহমুদ, কবি সৈকত আমীন প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সাহিত্য পত্রিকা সাইরেনের সৌজন্যে আয়োজিত হতে যাচ্ছে ছাত্র- জনতার অভ্যুত্থান স্মরণে এই অনুষ্ঠানটি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন মানজুর। 

শিক্ষার্থীদের উপর অন্যায়ভাবে গুলি চালানো রুখতে এগিয়ে এসেছিলেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি না করার জন্য তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। সেই রিটে আন্দোলনকারী শিক্ষার্থীদের যেসব স্বজনকে আটক বা গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির নির্দেশনা চেয়েও আর্জি জানানো হয়েছিল। তাছাড়া ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিতেও রিটে বলা হয়েছিল। উচ্চ আদালতে এভাবে আইনি লড়াই করে ভাইরাল হন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share