Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

মেহেদি অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আনলেন মেহজাবীন

৮ মার্চ সন্ধ্যায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরি তার মেহেদি অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেন। ক্যাপশনে প্রযোজক ও পরিচালক স্বামী আদনানের উদ্দেশে লিখেছেন, তুমি কি খুঁজে পেয়েছ আমার মেহেদি রাঙা হাতে তোমার নাম? চলুন দেখে নেই মেহজাবীন ও আদনানের বেশ কিছু ছবি।

মেহজাবীন চৌধুরীর গায়েহলুদ অনুষ্ঠান হয় ২৩ ফেব্রুয়ারি। আমন্ত্রিত অতিথিদের যাঁরাই অনুষ্ঠানে ছিলেন, তাঁদের কেউই কোনো স্থিরচিত্র পোস্ট করেননি। 

ঢাকার অদূরে একটি রিসোর্টে গত ২৪ ফেব্রুয়ারী তাদের বিয়ে হয়।

মেহজাবীন ও আদনানের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্যি হয় তাদের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার মধ্য দিয়ে।

গত ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্‌দ সম্পন্ন হয়। তাঁদের বিয়ের আমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরী এবং বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’ 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা

রকস্টার ইস্যু – ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share