Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মেয়েকে নিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে উঠছেন দীপ-বীর

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন | ছবি: মিস মিলানি

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এরপর সম্প্রতি মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন তার। বাড়ি ফেরার খবরের পরপরই জানা যায়, এদিন দীপ-বীর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি বহুতল ভবনে নতুন ফ্ল্যাট কিনেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, মেয়েকে নিয়ে নতুন বাড়িতে উঠবেন রণবীর ও দীপিকা। ১২ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে তাদের সেই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন। সাগর রেশম আবাসনের ১৫ তলায় অবস্থিত দীপ-বীরের ফ্ল্যাটটি।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন | ছবি: গুগল

সমুদ্রঘেঁষা নতুন এই ফ্ল্যাট রণবীরের মা অঞ্জু ভবানীর বাড়ির খুব কাছেই অবস্থিত। যা কিনতে খরচ হয়েছে ১৭ কোটি ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা)।

রণবীর-দীপিকার ফ্ল্যাট নিয়ে আরও জানা গেছে, এটি ১ হাজার ৮৪৫ বর্গফুটের। বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিজ্ঞতা রণবীর ও দীপিকার জন্য নতুন নয়। এর আগেও শাহরুখের মান্নাতের কাছে বান্দ্রায় তারা একটি সি ফেসিং বাড়ি কিনেছিলেন। এছাড়াও ২০২১ সালে আলীবাগে ২২ কোটি রুপির বিনিময়ে আরও একটি বাড়ি কিনেছিলেন এই তারকা দম্পতি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share