Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

মিমের কাছে ক্ষমা চাইলেন পরীমণি?

পরীমণি ও বিদ্যা সিনহা মিম । ছবি: ফেসবুক

ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। তার সাবেক স্বামী অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করার পর থেকে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠে রাজ-পরী জুটি। সেই সময় রাজকে ঘিরেই ঢাকাই চলচ্চিত্রের আরেক চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সাথে পরীর স্নায়ুযুদ্ধ চলতে দেখা গেছে। তবে এখন রাজ হয়ে গেছে পরীর প্রাক্তন, ফলে সমীকরণও বদলেছে এই দুই নায়িকার মধ্যে।

সম্প্রতি পরীমণি ও মিমকে দেখা গেছে একসাথে। ‘ঢাকা ফ্যাশন ডে’ উপলক্ষে পরী- মিমের এক ফ্রেমে বন্দী হওয়া থেকে শুরু করে একই মঞ্চে হাঁটা, একে অপরকে জড়িয়ে ধরা ও খুনসুটি করা, সব কিছুই নজর কেড়েছে সকলের।

বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, শাকিব খান, পূজা চেরি ও তানজিন তিশা । ছবি: গুগল

‘ঢাকা ফ্যাশন ডে’ অনুষ্ঠিত হয়েছে ৭ জুন। এই অনুষ্ঠানেই হালের পাঁচজন জনপ্রিয় নায়িকাদের নিয়ে বিউটি ব্র‍্যান্ড হারল্যানের শো স্টপার হয়ে র‍্যাম্প মাতিয়েছেন অভিনেতা শাকিব খান। তার সাথে থাকা নায়িকারা হলেন- মিম, পরীমণি, পূজা চেরি, সাবিলা নূর ও তানজিন তিশা। অনুষ্ঠানটি শেষ হওয়ার পর থেকেই সেই অনুষ্ঠানের ভিডিও ও ছবি ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। এতেই অবাক হয়েছেন নেটিজেনরা। তাহলে কি দূরত্ব ঘোচে সবকিছু ঠিকঠাক পরী ও মিমের মধ্যে? প্রমাণ স্বরূপ ছবি ও ফুটেজ বলছে- ‘হ্যাঁ’।

উল্লেখ্য যে, রাজ-মিম অভিনীত ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা মুক্তি পাওয়ার পরপরই রাজের সঙ্গে মিমকে জড়িয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছিলেন পরীমণি। ঝামেলার সূত্রপাত সেখানেই। স্ট্যাটাসটিতে মিমের উদ্দেশ্যে পরী দাবি করেছিলেন, মিমের কারণে রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে। তার অভিযোগ, মিমের সঙ্গে শরীফুল রাজের সম্পর্ক আছে। ‘দামাল’ ছবির প্রচারকালে রাজ- মিমের হাত ধরাকে কেন্দ্র করে মিমকে ইঙ্গিত করে ফেসবুকে আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরী।

সব মিলিয়ে ঐ সময় বিব্রতকর অবস্থায় পড়েছিলেন মিম। পরবর্তীতে মিম জানিয়েছিলেন, রাজের বিপরীতে আর কোনও সিনেমায় অভিনয় করবেন না তিনি। সেই থেকে রাজের সাথে আর কাজ করেননি মিম। এতদিন পরীও বলতে গেলে এড়িয়েই চলেছেন মিমকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share