Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২৮, ২০২৬

মা হচ্ছেন অভিনেত্রী রাধিকা আপ্তে

অভিনেত্রী রাধিকা আপ্তে। ছবি: ইনস্টাগ্রাম

মা হচ্ছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি বেবি বাম্পসহ প্রথমবার প্রকাশ্যে আসেন তিনি।

১৬ অক্টোবর, বুধবার বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে ‘সিস্টার মিডনাইট’ সিনেমার প্রদর্শনীতে অংশ নেন রাধিকা। যেখানে অভিনেত্রী বেবি বাম্প দেখে অবাক হন ভক্তরা।

যদিও নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রদর্শনীর বেশকিছু স্থিরচিত্র প্রকাশ করলেও নিজের অনাগত সন্তান নিয়ে খুব একটা কথা বলেন রাধিকা। শেয়ার করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সিস্টার মিডনাইট ইউকে প্রিমিয়ার’।

সেখানে দেখা যায় রেড কার্পেটে অভিনেত্রী আর তার সাথে রয়েছেন ‘সিস্টার মিডনাইট’ সিনেমার কাস্ট এবং ক্রুদের অনেকে। কালো অফ শোল্ডার মিডি ড্রেস আর খোঁপা বাঁধা চুলে মাদার টু বি রাধিকা ভেসেছেন ভক্তদের অভিনন্দন ও শুভেচ্ছার বন্যায়।

উল্লেখ্য, ২০১২ সালে ব্রিটিশ বেহালাবাদক এবং সুরকার বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা আপ্তে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চলে গেলেন ‘মুখ ও মুখোশ’ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মাহবুবা রহমানকে দাফন চলে গেলেন একুশে পদকজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান। দেশের প্রথম…
চলে গেলেন মুখ ও মুখোশ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্বাধীনতার চেতনা ধরে রাখার প্রত্যয় তারকাদের স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট দেশের মানুষকে স্মরণ করিয়ে…
স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ

দর্শকপ্রিয়তায় নতুন ইতিহাস গড়ল স্পাইডারম্যান স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার মুক্তির পরপরই নতুন…
স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ
0
Share