Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

মা-বাবাকে নিয়ে পলাশের ওমরাহ পালন

মা-বাবার সাথে জিয়াউল হক পলাশ । ছবি: সংগৃহীত

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ সম্প্রতি ওমরাহ পালন করেছেন তার মা-বাবাকে সঙ্গে নিয়ে। বিষয়টি ভক্ত ও অনুরাগীদের সাথে শেয়ার করেছেন অভিনেতা নিজেই।

১৩ ডিসেম্বর পলাশ তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করে জানান এই বার্তা। ছবিতে দেখা যাচ্ছে মা-বাবার সাথে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন এই অভিনেতা। পোস্টের ক্যাপশনে পলাশ লিখেন, “আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। বাবা মা-কে সাথে নিয়ে ওমরাহ পালন করলাম। আলহামদুলিল্লাহ।”

উল্লেখ্য যে, কয়েক মাস আগে তাবলিগ জামাতে সময় দিতে দেখা গিয়েছিল পলাশকে। তিনি জানিয়েছিলেন, সন্তানের পিতা হওয়ার পর তাবলিগে যাওয়ার নিয়ত আগে থেকেই ছিল তার। ব্যক্তিজীবনে তিনি নাকি ধর্মীয় অনুশাসন মেনে চলারই চেষ্টা করে থাকেন।

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়তা পান পলাশ। এই নাটকটি ছাড়াও একাধিক নাটক ও ওয়েব সিরিজে দেখা গিয়েছে পলাশকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ

রাহুলের মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসছেন শিল্পীরা রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে টালিউড ইন্ডাস্ট্রি। টালিউড…
রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ

শিল্পী ডালিয়া নওশীন যেভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিলেন   

শিল্পী ডালিয়া নওশীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১ টার…
শিল্পী ডালিয়া নওশীন

বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ ধারাবাহিক

তুর্কি ধারাবাহিক ‘ভেনডেটা’ বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ নামক তুর্কি ধারাবাহিকের জয়জয়কার। এর আসল তুর্কি…
বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’
0
Share