Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

মায়ের লেখা গল্পে নুহাশের সিরিজ

মা গুলতেকিন খানের সাথে নির্মাতা নুহাশ হুমায়ূন | ছবি: ফেসবুক

মা গুলতেকিন খানের লেখা গল্পে অ্যান্থলজি ওয়েব সিরিজ ‘পেটকাটা ষ’-এর দ্বিতীয় সিজন নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছেন নুহাশ হুমায়ূন।  

চারটি গল্পে নির্মিত দ্বিতীয় সিজনের তিনটি গল্পই লিখেছেন প্রয়াত হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন। প্রথমবার গল্প লেখার অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘অদ্ভুত সুন্দর এক অভিজ্ঞতা। প্রথমে ভয় পেয়েছিলাম। কিন্তু নুহাশ যখন বলল সে পছন্দ করেছে, তখন মনে হলো, আমাকে খুশি করার জন্য ও নিশ্চয় ভালো বলবে না। গল্পটা ভালো না হলে ও (নুহাশ) বলতো, এখানে একটু ভালো করতে হবে।’

তবে নুহাশের আগের কাজ গুলোতে কিছুটা পরোক্ষভাবে জড়িয়ে ছিলেন গুলতেকিন খান। নুহাশ জানিয়েছেন, ‘প্রতিটি চিত্রনাট্য লেখার পর মা সেটা ভালো করে পড়েন। চিত্রনাট্যের ভালো-মন্দ নিয়ে সব সময় মায়ের সাথে আলাপ করে তবে সিদ্ধান্ত নেই।’

উল্লেখ্য, কাটা ষ সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং প্রায় শেষের দিকে চলতি বছরেই চরকিতে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া
0
Share