Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

মওলানা ভাসানীকে নিয়ে সিনেমা

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী | ছবি: গুগল

রেড মাওলানা নামে খ্যাত মাওলানা ভাসানীর জীবনী অবলম্বনে ‘ভাসানী’ নামের সিনেমা বানাচ্ছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। আগামী বছরের মাঝামাঝি শুরু হবে শুটিং। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

ভাসানীকে নিয়ে সিনেমা বানানোর সিদ্ধান্ত কেন জিজ্ঞেস করা হলে অহিদুজ্জামান বলেন, ‘মাওলানা ভাসানীর জীবনের ব্যাপ্তি অনেক গভীর। ব্রিটিশ শাসনামল থেকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে তিনি জড়িয়ে আছেন প্রত্যক্ষভাবে। তাকে নিয়ে সিনেমা বানাতে অনেক গবেষণার প্রয়োজন। এ ছাড়া ভাসানীকে নিয়ে সিনেমা বানানোর এখনই মোক্ষম সময়। এত দিন রাজনৈতিক বেড়াজালে আটকে রাখা হয়েছিল তাকে।

নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড | ছবি: ফেসবুক

শঙ্কায় ছিলাম, তাকে নিয়ে সিনেমা বানালে আদৌ সেটি মুক্তি দিতে পারব কি না। কারণ, ইতিহাস বলতে গেলে সত্যটাই তুলে ধরতে হবে। সেই সত্যটা মেনে নিতে পারবে কি না, তা নিয়ে ভয়ে ছিলাম। এখন সেই শঙ্কা নেই। মওলানা ভাসানীকে আটকে রাখার শক্তি এখন নেই।’

জানা যায়, ভাসানীর ১৩ বছর বয়স থেকে শুরু হবে সিনেমার কাহিনি। ভাসানী চরিত্রে মোট অভিনয় করবেন তিনজন অভিনেতা। ভাসানীর চরিত্রে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি, অডিশনের মাধ্যমে আসবে নতুন মুখ। শুটিং শুরু নিয়ে নির্মাতা বলেন, ‘১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন মওলানা ভাসানী। তাই ১৬ মে শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।

দেড় যুগের বেশি সময় ধরে সিনেমাটি বানানোর স্বপ্ন দেখছেন সৈয়দ অহিদুজ্জামান। এর আগে ২০০৬ সালে সংগ্রামী নারী, কৃষকনেতা ইলা মিত্রকে নিয়ে তৈরি করেন ‘নাচোলের রানী’ । সে সময় সিদ্ধান্ত নিয়েছিলেন ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share