Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ভারতে গিয়ে বিপাকে শাকিব

শাকিব খান ও সোনাল চৌহান (বাম থেকে) । ছবি: সংগৃহীত

‘দরদ’ সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন চিত্রনায়ক শাকিব খান। কিন্তু কাজের মাঝেই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। শুধু শাকিবই নয়, জ্বরের কবলে পড়েছেন সিনেমার অভিনেত্রী সোনাল চৌহান থেকে শুরু করে শুটিং সেটের ৭০ শতাংশ কলাকৌশুলী।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং সিনেমার পরিচালক অনন্য মামুন। ৮ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে একটি স্ট্যাটাস শেয়ার করে মামুন লিখেন, “ইউনিটের ৭০% এর ভাইরাস জ্বর। শাকিব ভাই সোনাল সবার। আমার নিজের ১০২।” কিন্তু জ্বর নিয়েও তাদের কাজ যে থেমে নেই তা জানিয়ে একই স্ট্যাটাসে পরিচালক আরও যোগ করেন, “তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।”

উল্লেখ্য, অনেক জল্পনা-কল্পনার পর সম্প্রতি শুরু হয় ‘দরদ’ সিনেমার শুটিং। ঢাকাই সিনেমার নায়ক শাকিবের এই প্যান ইন্ডিয়ান সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন বলিউডের অভিনেত্রী সোনাল। শাকিব-সোনাল ছাড়াও ছবিতে আরও দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম ও ভারতের রাহুল দেবের মত তারকাদের।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কর্নাটক ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি দেওয়ার কথা রয়েছে ‘দরদ’ সিনেমার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে
0
Share