Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

ব্রাজিলের হারে মিশার হতাশা

ব্রাজিলের জার্সিতে অভিনেতা মিশা সওদাগর | ছবি: ফেসবুক

৭ জুলাই কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হারে দেশের সাধারণ দর্শকদের পাশাপাশি হতাশ হয়েছেন ঢাকাই খলনায়ক ও বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে ব্রাজিলের হারের পর সোশ্যাল মিডিয়ায় নিজের হতাশা প্রকাশ করে মিশা লেখেন, ‘আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু আজকে ব্রাজিল যেভাবে খেললো, বা গোটা টুর্নামেন্ট যেই খেলা দিয়েছে, সেটা দিয়ে আর যাই হোক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না; যত ভালো প্লেয়ারই থাকুক না কেন। শুভকামনা নতুন কোন চ্যাম্পিয়নের জন্য।’

হলুদ টি-শার্টে নিজের একটি স্থিরচিত্রও জুড়ে দেন ঢালিউডের এই খলনায়ক।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই মিশার প্রিয় দল ব্রাজিল। ২০১৮ সালর ফুটবল বিশ্বকাপে একটি মিউজিক ভিডিওতে নাচের জন্য কাজের অফার পেয়েছিলেন তিনি। মিউজিক ভিডিওটি ব্রাজিল সমর্থকদের জন্য নির্মিত হবে বলে সেই কাজের জন্য কোনো পারিশ্রমিক নেননি এই অভিনেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট। সোমবার ৬…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’
0
Share