Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

বিরতি ভেঙে ফের পর্দায় অভিনেত্রী কুসুম

অভিনেত্রী কুসুম শিকদার | ছবি: ফেসবুক

দীর্ঘ ছয় বছরের বিরতি কাটিয়ে ‘শরতের জবা’ সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী কুসুম শিকদার। কেবল অভিনয় নয়, সিনেমাটি দিয়ে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন তিনি।

২০ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ‘শরতের জবা’ সিনেমার টিজার। সিনেমাটির গল্প, চিত্রনাট্য এবং প্রযোজনাও করেছেন কুসুম শিকদার। তিনি বলেন, ‘শরতের জবার পুরো জার্নিটা ছিল অনেক পরিশ্রমের ও শিক্ষণীয়। প্রথমবারের মতো সিনেমা পরিচালনা, প্রযোজনা, চিত্রনাট্য রচনা করেছি। এখন সিনেমার প্রমোশন করছি; এটাও প্রথম। এই সিনেমা আমাকে অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছে।’

দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে নিজের প্রথম পরিচালিত সিনেমা মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল কুসুম শিকদারের। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নভেম্বরে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কুসুম শিকদার বলেন, ‘কোনো উৎসবে মুক্তির পরিকল্পনা করেছিলাম। সে হিসেবে ঠিক করেছিলাম দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মুক্তি দেওয়ার। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেই পরিকল্পনা থেকে সরে এসেছি। ইচ্ছা আছে নভেম্বরে মুক্তি দেওয়ার। তবে সবকিছু নির্ভর করছে দেশের স্থিতিশীলতার ওপর। আশা করছি দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

শরতের জবা সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জীতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। কুসুম শিকদারের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে নাটকে অভিনয় করেছিলেন কুসুম। মাঝে বড় পর্দায় তাকে দেখা গেছে ২০১৬ সালে, ‘শঙ্খচিল’ সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share