Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

বিরতির পর ফের বাংলাদেশের সিনেমায় গৌতম ঘোষ

নির্মাতা গৌতম ঘোষ | ছবি: ফেসবুক

২০১৬ সালের ‘শঙ্খচিল’ সিনেমার পর আট বছরের বিরতি ভেঙে ফের ঢালিউডে সিনেমা নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা গৌতম ঘোষ।

বর্তমানে বাংলাদেশে অবস্থানরত গৌতম ঘোষ গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সিনেমাটি নিয়ে এখনই বেশী কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, প্রাথমিক প্রস্তুতি হিসেবে বাংলাদেশের অন্যতম দুই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ আলোচনা চলছে।’

নির্মাতা গৌতম ঘোষ | ছবি: ফেসবুক

নির্মাতা আরও যোগ করেন, ‘ফরিদুর রেজা সাগর, হাবিবুর রহমান খানের সঙ্গে মিলে নতুন সিনেমা বানানোর চেষ্টা করছি। ইতিমধ্যে সিনেমার বীজ রোপিত হয়ে গেছে। সিনেমাটি হবে আন্তর্জাতিক মানের। আমরা চেষ্টা করব এমন একটি বাংলা সিনেমা বানানোর, যেটা সারা বিশ্বের বাঙালিরা দেখতে পারবে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

উল্লেখ্য, ১৯৯২ সালে গৌতম ঘোষ বানিয়েছিলেন ‘পদ্মা নদীর মাঝি’। এরপর ২০১০ মুক্তি পায় তার নির্দেশিত ‘মনের মানুষ’। বাউল সাধক লালন সাঁইয়ের জীবনী নিয়ে নির্মিত হয়েছিল সিনেমাটি। সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশে মুক্তি পায় গৌতম ঘোষের ‘শঙ্খচিল’। তিনটি সিনেমাই যৌথ প্রযোজনার।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share