Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

বিয়ের ট্রল নিয়ে নীরবতা ভাঙলেন পিয়া চক্রবর্তী

পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী ও অনুপম রায় । ছবি: সংগৃহীত

পরমব্রত-পিয়া দম্পতির বিয়ের প্রায় ১ মাস হতে চলল, এখন পর্যন্ত নেটিজেনদের নানান মন্তব্যের পরেও চুপ ছিলেন পরমপত্নী পিয়া। অবশেষে সেই নীরবতা ভাঙলেন পিয়া চক্রবর্তী।

চলমান ট্রল প্রসঙ্গে গণমাধ্যমকে পিয়া বলেন, “আমার এবং অনুপমের সম্পর্ক অতীতের। ব্যক্তিগতভাবে ট্রোলিং বিষয়টা নিয়ে আমার একটু রাগ হয়েছে। তবে এ কথাও সত্যি যে এগুলো ক্ষণস্থায়ী। এটা এক ধরণের বাইরের জগত। আমার পরিবার, প্রিয়জন, বন্ধুরা কী ভাবছেন, সেটা নিয়েই বেশি ভাবি আমি। অন্যরা কী ভাবলো তা নিয়ে একবিন্দুও মাথা ব্যাথা নেই। কারণ পৃথিবীতে সবাইকে খুশি করা যায় না। সবসময়ই চেষ্টা করি এসব থেকে দূরে থাকার।”

পরমব্রতকে নিয়ে কথা বলেন তিনি, “স্বামী হিসেবে পরম কেমন এইটা বুঝতে কিছুটা সময় লাগবে। এইতো কিছুদিন হল বিয়ে করেছি। তবে আমি ও পরমব্রত বেশ ভালো বন্ধু। সেটাই সম্পর্কে বেশি দরকার আর পরম অনেক বেশি সাপোর্টিভ।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ

কেটি পেরি ও রুবি রোজ মার্কিন পপ তারকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। প্রায়…
কেটি পেরির বিরুদ্ধে

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের
0
Share