Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

বিপিএলে নিজের দলের নাম জানালেন শাকিব খান

ঢালিউড মেগাস্টার শাকিব খান | ছবি: ফেসবুক

ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপিএলে দল কেনার খবর এখন পুরনো। এবার অভিনেতা নিজে জানালেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে তার কেনা ঢাকার টিমের নাম!

দর্শকদের রায়ে মেগাস্টারের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যানের পক্ষ থেকে কেনা এবারের বিপিএলে ঢাকা ক্রিকেট টিমের নাম ‘ঢাকা ক্যাপিটাল’।

২ অক্টোবর সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। এ সময়ে নায়কের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে। এই ইভেন্টে মেগাস্টার বলেন,

‘আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’। আপনাদের সবার সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্ক্ষিত সাফল্য।’

উল্লেখ্য, আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম অভিনেতা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান। এ বিষয়টি ক্রিকেটপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ ইতিবাচকভাবেই দেখছেন। বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন। তাই দর্শকদের মধ্যে শাকিবের ‘ঢাকা ক্যাপিটালস’ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share