Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

বিপিএলে গাইতে কত নিচ্ছেন রাহাত ফাতেহ আলী?

রাহাত ফাতেহ আলী খান | ছবি: ইনস্টাগ্রাম

২১ ডিসেম্বর বিনা পারিশ্রমিকে ‘ইকোস অব রেভোল্যুশন’ চ্যারিটি কনসার্টে গেয়েছিলেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। কিন্তু এবার আলোচনায় আগামীকাল, ২৩ ডিসেম্বর বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে গাইতে কত পারিশ্রমিক নিচ্ছেন এই শিল্পী?

জানা গেছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে গান গাইতে ২ লাখ ৮৬ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। বিসিবি পরিচালনা পর্ষদ এরই মধ্যে এই অর্থ প্রদানে অনুমোদন দিয়েছে।

রাহাত ফাতেহ আলী খান | ছবি: ইনস্টাগ্রাম

বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই খরচ হবে রাহাত ফতেহ আলী খানের পারিশ্রমিকে।’

এই তথ্য প্রকাশ্যের পর শুরু হয়েছে বিপত্তি। নেটিজেনদের এক অংশের ধারণা শুধু মাত্র লোক দেখানো আর খবরে শিরোনামে থাকতেই চ্যারিটি কনসার্টে কোন অর্থ নেন নি উপমহাদেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী। কারণ একদিন পরেই সেই অর্থ উসুল করে নিচ্ছেন তিনি। কারণ বিপিএল মিউজিক ফেস্ট তিন জায়গায় অনুষ্ঠিত হবার কথা থাকলেও এই বিপুল পরিমান অর্থ পারিশ্রমিক নিয়ে সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী গাইবেন শুরু মিরপুরেই!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে
0
Share