Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

বাড়িতে ফিরলেন মিঠুন, জানালেন অসুস্থতার কারণ

মিঠুন চক্রবর্তী । ছবি: ইটিভি

স্ট্রোক করে কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর ১২ ফেব্রুয়ারি ছাড়া পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাসায় ফিরেই গণমাধ্যমকে জানান কি হয়েছিল তার।

সাংবাদিকদের সামনে বেশ হাসি-খুশি হয়েই কথা বলেন এই অভিনেতা, ‘আমার কোনো সমস্যা নেই। সমস্যা খাওয়াতে, আমি গোগ্রাসে খাই। যাদের ডায়াবেটিস রয়েছে, ভাববেন শুধু মিষ্টি না খেলেই চলবে, লাগাম দিতে হবে সব খাবারেই। খাওয়া নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত খাওয়ার জন্যই অসুস্থ হয়ে পড়েছিলাম, ডাক্তারতো স্পষ্ট জানিয়েছেন আমাকে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে।’

আসন্ন লোকসভা ভোট নিয়ে মিঠুন চক্রবর্তী জানান, ‘আগামী ১ তারিখ থেকে প্রচার শুরু করবো। একাধারে বাংলায় প্রচারের পাশাপাশি অন্য কোনো রাজ্যে যদি যেতে হয়, তাহলেও যাব।’

১০ ফেব্রুয়ারি ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। পরে কিছুটা সুস্থ হয়েই আবার শুটিংয়ে ফেরার কথা বললেও, চিকিৎসকরা অভিনেতাকে ফুল বেড রেস্টে থাকতে বলেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share