Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

বাংলায় মুক্তির ছাড়পত্র পেলো ‘এম আর-নাইন: ডু অর ডাই’ 

‘এম আর নাইন: ডু অর ডাই’ সিনেমার পোস্টার ও সেন্সর বোর্ডের ছাড়পত্রের সনদ | ছবি: সংগৃহীত

ইতিমধ্যে মুক্তি পেয়েছে মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘এম আর নাইন: ডু অর ডাই’। তবে কেবল ইংরেজিতে মুক্তির অনুমতি পেয়েছিল ছবিটি। 

ভাষাগত বেড়াজাল ভাঙতে এবার বাংলায় মুক্তিরও ছাড়পত্র পেলো এই সিনেমা। ২৯ আগস্ট বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বাংলায় মুক্তির ছাড়পত্র দেওয়া হলো ছবিটিকে। ফলশ্রুতিতে, দর্শকরা বাংলায় ‘এম আর-নাইন’-কে দেখতে পাবেন ১ সেপ্টেম্বর।  

কাজী আনোয়ার হোসেনের লেখা মাসুদ রানা সিরিজের বইগুলো নিয়ে কমবেশি ক্রেজ দেখা যায় এদেশের প্রত্যেক জেনারেশনের মাঝেই। সিনেমাটি নিয়েও তাই প্রত্যাশা ছিল অনেক। কিন্তু ২৫ আগস্ট মুক্তি পাওয়ার পর থেকে তেমন সাড়া ফেলতে সক্ষম হয়নি আসিফ আকবর পরিচালিত ছবি ‘এম আর-নাইন: ডু অর ডাই’।

এবার যেহেতু বাংলায় মুক্তির ছাড়পত্র পাওয়া গেলো, এখন কি পারবে পর্দার মাসুদ রানা বাঙালী দর্শকদের হলমুখী করতে? এখন তা-ই দেখার পালা!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share