Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

বয়কটের আহ্বান করলেন সালমান মুক্তাদির

সালমান মুক্তাদির | ছবি: ফেসবুক

বৃহস্পতিবার, ২২ আগস্ট সরাসরি লাইভে এসে ভারতীয় পণ্য বয়কট করার আহ্বান জানালেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

একমাসের জন্য ভারতীয় কোনও ধরনের পণ্য ব্যবহার করতে নিষেধ করেন তিনি। তার আগে ভারতের আগ্রাসন নিয়ে নিজের মন্তব্য করেন। পাশাপাশি ভারতের জনগণও যে বিরক্ত নিজেদের সরকারের উপর সেটি নিয়ে বলেন।

সালমান বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, ভারতীয় বাঁধ খুলে দেয়ায় সময়ের সাথে ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ আরও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।

পানিবন্দি হাজার হাজার মানুষ। তৃতীয় দফা বন্যায় ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ভাঙা বাঁধের ২৪টি অংশ ও কয়েকটি স্থান বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি।

একারণেই সালমানকে খানিকটা রাগত অবস্থা লাইভে দেখা গেছে। এর আগে বৈষম্যবিরোধী আ’ন্দো’লনে ছাত্রদের পাশে থেকেও ভালোবাসা অর্জন করেছেন সালমান মুক্তাদির।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট। সোমবার ৬…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’
0
Share