Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

‘বন্যা অ্যালার্ট’ দিলেন গায়ক আসিফ

আসিফ আকবর | ছবি: ফেসবুক

বাংলাদেশে দেড়মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। একারণেই সংগীতশিল্পী আসিফ আকবর সকলের কাছে আহ্বান জানিয়েছেন হাতে হাত রেখে বন্যা মোকাবিলার।

২১ আগস্ট আসিফ তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবেলা করবো। ইনশাআল্লাহ।’

আসিফ আকবর | ছবি: গুগল

সমসাময়িক যেকোনো বিষয়ে সর্বদাই নিজের মতামত প্রকাশ করে থাকেন আসিফ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তিনি ছিলেন সরব। সোশ্যাল মিডিয়ায় তো বটেই, রাজপথে নেমেও প্রতিবাদী কথা বলেছেন তিনি। এবার বন্যার কারণে দেশের মানুষের দুঃসময়েও তিনি আওয়াজ তুললেন।

উল্লেখ্য যে, পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তাছাড়া লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালে প্রকাশিত ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন আসিফ আকবর। এরপর থেকে তিনি তার ভক্ত ও অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share