Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

‘প্রহেলিকা’ পাঠিয়ে দেশে আসছে ‘স্ত্রী ২’

‘স্ত্রী ২’ ও ‘প্রহেলিকা’ সিনেমার পোস্টার | ছবি: আইএমডিবি

বলিউডে বক্স অফিসে ঝড় তোলা ‘স্ত্রী ২’ বাংলাদেশের আমদানি করছে ‘দি অভি কথাচিত্র’। তার বিনিময়ে ভারতে যাচ্ছে বাংলাদেশি সিনেমা ‘প্রহেলিকা’।

বাংলাদেশে ২ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ ৪০ হাজার টাকা) আসছে ‘স্ত্রী ২’। আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবার সম্ভাবনা আছে হিন্দি ছবি ‘স্ত্রী ২’।

এরইমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদমানির অনুমতিও পেয়েছে ‘দি অভি কথাচিত্র’।

এই সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’। এতে জুটি বেঁধেছেন শবনম বুবলী ও মাহফুজ আহমেদ। গত বছরের ঈদুল আজহায় দেশের সিনেমার হলে বেশ আলোচনায় ছিল এটি।

প্রসঙ্গত, নির্মাতা অমর কৌশিক পরিচালিত স্ত্রী-২ ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার। এর আগে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’। যেখানে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share