Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রথমবার একমঞ্চে নচিকেতা-ফেরদৌস!

‘ঢাকা মেলাঞ্চলি’ কনসার্টের মঞ্চে নচিকেতা চক্রবর্তী ও ফেরদৌস আহমেদ | ছবি: ফেসবুক

১২ জুলাই ঢাকার মঞ্চ মাতিয়েছেন ‘সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা’ গায়ক, সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। এদিন মঞ্চে বিশেষ চমক ছিলো ‘ঢাকা মেলাঞ্চলি’ কনসার্টে নচিকেতার সাথে এক-ই মঞ্চে ঢাকা ১০ আসনের এমপি ও অভিনেতা ফেরদৌস আহমেদ।

শুক্রবার (১২ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়ায় কণ্ঠশিল্পী নচিকেতার সাথে বেশকিছু ছবি শেয়ার করেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ নচিকেতা দা, অনেক দিন পর দেখা এই প্রথম আমরা একসাথে ঢাকার মঞ্চে। যেন হঠাৎ বৃষ্টি। কি অসাধারণ একজন সুরকার এবং সিঙ্গার। হঠাৎ বৃষ্টি কিন্তু নচিকেতা দার প্রথম চলচ্চিত্র। অনন্ত ভালোবাসা তোমার জন্য।’

আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার অগ্রগণ্য শিল্পীদের একজন নচিকেতা চক্রবর্তী। বাংলাদেশে প্রায়ই কনসার্ট বা সঙ্গীতায়োজনে অংশ নিতে আসেন নচিকেতা। এদেশের শ্রোতাদের কাছে পরিচিত মুখ তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share