Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

প্রথমবারের মত পরী-বুবলীর একসাথে ‘খেলা হবে’ 

শবনম ইয়াসমীন বুবলী ও পরীমণি (বাম থেকে) | ছবি: ফেসবুক

চিত্রনায়িকা পরীমণি ও শবনম ইয়াসমীন বুবলী প্রথমবারের মত কাজ করতে যাচ্ছেন একসাথে। তাদের নতুন চমক ‘খেলা হবে’!

বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মুখ থেকে প্রথমবার শোনা গিয়েছিল ‘খেলা হবে’ সংলাপটি। তারপর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বিভিন্ন মানুষের মুখে মুখে ঘুরতে ঘুরতে ভারতেও পৌঁছে যায় এটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে করণ জোহরের সিনেমা ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’-তে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মুখেও শোনা যায় এই সংলাপ। এবার পরী-বুবলীর নতুন সিনেমার টাইটেল রূপে দেখা গেলো এই সংলাপ।

‘খেলা হবে’ সিনেমার পরিচালনায় আছেন তানিম রহমান অংশু। যদিও ছবির পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট অভিনয়শিল্পীদের কারো কাছ থেকেই ছবিটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এই ছবির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে তথ্য–সম্প্রচার মন্ত্রণালয়ে শুটিংয়ের জন্য করা আবেদন থেকে।

ছবিটির প্রযোজনায় আছে টিএম ফিল্মস। প্রযোজনা প্রতিষ্ঠানটির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ২ আগস্ট জানানো হয় একটি সিনেমা নির্মাণ করবেন তানিম। কিন্তু কি সেই সিনেমার নাম? কিংবা তাতে কলাকুশলী থাকছেন কারা? এসব বিষয়ে সেই সময় কিছুই জানানো হয়নি। তবে এবার জানা গেছে বিস্তারিত।

অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। এই লক্ষ্যেই শুটিংয়ের ইউনিট প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে। পরীমণি ও বুবলী ছাড়াও এই সিনেমায় আরও দেখা যাবে মুশফিকুর রহমানকে। এছাড়াও আরও থাকছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

টিএম ফিল্মসের পক্ষ থেকে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন ভারতে যাওয়া ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে। মন্ত্রণালয় থেকে উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত অনুমতি দিয়েছেন। তাই ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত শুটিং করা হবে ভারতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share