Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

প্রকাশ্যে এলো ‘ছাভা’র টিজার

‘ছাওয়া’র টিজারে ভিকি কৌশল | ছবি: ইনস্টাগ্রাম

‘ব্যাড নিউজ’ -এর রেশ না কমতেই প্রকাশ্যে এলো ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাভা’ সিনেমার টিজার। যা রীতিমত শোরগোল ফেলেছে বলিউডপাড়ায়।

১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে ছত্রপতি শিবাজি মহারাজপুত্র সম্ভাজির চরিত্রে এক দুর্ধর্ষ তেজস্বী যোদ্ধারূপে দেখা দিয়েছেন ভিকি। সিনেমায় মারাঠা সাম্রাজ্যের সেই সময়কে তুলে ধরা হয়েছে। অনেকেরই মতে টিজারে ভিকি কৌশলকে চেনা যাচ্ছে না। টিজারে ভিকির কণ্ঠে শোনা যাচ্ছে, ‘ছত্রপতি শিবাজীকে বাঘ বলা হয় এবং বাঘের সন্তানকে ছাওয়া।‘

শুরুতেই দেখা মেলে ভিকির। ঘোড়া দাবড়ে আসছেন তিনি। হাতে রক্তপিপাসু খাপছাড়া তলোয়ার। সে তৃষ্ণা মেটাতে প্রবল গর্জনে ভিকি ঝাপিয়ে পড়েন প্রতিপক্ষের ওপর। এরপর টিজারে যা দেখা গেছে তা হলো রক্ত হীম করা রক্তাক্ত যুদ্ধ আর যুদ্ধ। ভাজে ভাজে ভায়োলেন্স সমৃদ্ধ টিজার দেখে মুগ্ধ দর্শক।

ভারতীয় গণমাধ্যম গুলোর খবরে, ‘ছাভা’ সিনেমায় অভিনয়ের জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছেন ভিকি। দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মসের প্রযোজনায় আগামী ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

‘ছাভা’ সিনেমায় ভিকি-রাশমিকা ছাড়া আরও অভিনয় করেছেন, অভিষেক বচ্চন, ভূমি পেডনেকর, আয়ুষ মেহরা, নেহা ধুপিয়া, শর্বরী ওয়াঘ, সানিয়া মলহোত্র, শান্তনু মাহেশ্বরীসহ আরও অনেকেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share