Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ৫, ২০২৬

পাকিস্তানকে গালিগালাজ করলেন অক্ষয় কুমার

কাশ্মীরের পেহেলগামের মর্মান্তিক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা ও ক্ষোভপ্রকাশ করেছিলেন অক্ষয় কুমার। এবার সরাসরি পাকিস্তানকে আক্রমণ করে উত্তেজিত জনতাকে আরো উত্তেজিত করে দিলেন এই অভিনেতা।

ভারতের প্রেক্ষাগৃহে চলছে অক্ষয়ের ‘কেসরী চ্যাপ্টার ২’। সেই ছবির প্রদর্শনে শনিবার হঠাৎ এক প্রেক্ষাগৃহে হাজির হন অক্ষয় কুমার। ছবি শেষ হয়ে যাওয়ার পরে দর্শকদের সঙ্গে কথা বলেন অভিনেতা। ছবির কথা বলতে গিয়েই উঠে আসে পেহেলগাম প্রসঙ্গ। এসময় তিনি একটি মাইকে দর্শকদের উদ্দেশে বলেন, “দুর্ভাগ্যবশত, আমাদের মনে আবার ক্ষোভ জেগে উঠেছে।

আপনারা সবাই বুঝতেই পারছেন, আমি কার কথা বলছি’। ‘কেসরী ২’-তে শত্রুদের ইংরেজি ‘ফ’ অক্ষরের ইংরেজি গাল দিয়েছেন অক্ষয়। সেই একই শব্দ ব্যবহার করতে চান বলে জানান অক্ষয়। তিনি বলেন, “ওই জঙ্গিদের একটাই কথা বলতে চাই, যা আমি এই ছবিতে বলেছি’।

এই মন্তব্য করার পরেই মঞ্চ থেকে দর্শকদের দিকে মাইক ঘুরিয়ে দেন অক্ষয়। সমবেত কণ্ঠে দর্শকরা বলে ওঠেন, “পাকিস্তান তোমাকে…”। প্রতিবেশী দেশকে সরাসরি গালিগালাজ করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও নিয়ে বিতর্কও শুরু হয়েছে। যদিও, ছবিতে নাকি বিশেষ গুরুত্ব রয়েছে এই সংলাপের।

এই ঘটনার ঠিক পরের দিনই সামাজিকমাধ্যমে অক্ষয় লিখেছিলেন, “পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যা করা হল। পরিবারের জন্য প্রার্থনা করছি’। উল্লেখ্য, ‘কেসরী ২’-তে অক্ষয় ছাড়াও আরো আছে মাধবন, অনন্যা পাণ্ডে প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কিভাবে বিদুষী বর্ণিতা হয়ে উঠলেন লাক্স সুপারস্টার?

লাক্স সুপারস্টার ২০২৫ লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরার মুকুট জিতলেনমেহেবুব আলম ও মেরী ইয়াসমিন দম্পতির একমাত্র…
বিদুষী বর্ণিতা

‘প্রজেক্ট হেইল মেরি’-প্রধানমন্ত্রীর দেখা এই সিনেমায় কী আছে?   

প্রেক্ষাগৃহে তারেক রহমান ও জাইমা রহমান শুক্রবার রাতে মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকার সীমান্ত সম্ভার সিনেমা হলে…
‘প্রজেক্ট হেইল মেরি’

সিনেমায় জুটি তারপর একে অন্যের বিরুদ্ধে দিয়েছেন মামলা

ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় জুটি হয়েছিলেন ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি। সেখান…
সিনেমায় জুটি

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী কুণ্ডু যা বললেন

শাকিব খান-জ্যোতির্ময়ী কুণ্ডু-তাসনিয়া ফারিণ সম্প্রতি রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘প্রিন্স’ সিনেমার…
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী
0
Share