Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

পহেলা বৈশাখের মোটিফ শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন

এবারের পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পহেলা বৈশাখে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়ব বানিয়েছেন- এমন কথা ছড়িয়ে তার বাড়িতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে এগোচ্ছে, বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ’।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরো লিখেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন’।

তিনি লিখেছেন, ‘গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উসকানি দিচ্ছিল। তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে!’ এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’।   

সবশেষে ফারুকী লেখেন, ‘পাহাড় থেকে সমতলজুড়ে বাংলাদেশ মাত্রই এক অভূতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করল। এক অন্যরকম আবেশ সবার মনে। আর এসময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে এগোচ্ছে, বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।’

গত ১৫ এপ্রিল রাতের কোনো এক সময় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাড়ির একটি ঘর পুড়ে গেছে।

শিল্পী মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের একটি মোটিফ তৈরি করেছেন। কারো মুখাবয়ব তিনি তৈরি করেননি। এ বিষয়ে বুধবার ১৬ এপ্রিল নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে মানবেন্দ্র লেখেন, ‘আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে’।

বিষয়টি নিয়ে সংবাদকর্মীদের মানবেন্দ্র বলেন, গত ১৩ এপ্রিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে একটি গ্রুপ মিথ্যাচার শুরু করে। আমি নাকি ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানোর কাজ করছি। এ নিয়ে আমাকে নানাভাবে হুমকি প্রদর্শন শুরু করে ওই গ্রুপটাতে। তখন আমি  নিরাপত্তাহীনতার কারণে থানায় সাধারণ ডায়েরি করি। পরে আমাকে যে ধরনের হুমকি দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আমার পৈত্রিক বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। বর্তমানে আমিসহ আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় কোনো মামলা করেছেন কিনা এমন প্রশ্নে তিনি শুধু বলেন, মামলা করবো। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহসহ পুলিশের কর্মকর্তারা। ওসি আমান উল্লাহ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার মুখাবয়ব তৈরির ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে আজও অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হলো। বহুল প্রতীক্ষিত…
আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪
0
Share