Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

পরীর কাছে হেরে গেলেন সাকিব!

অল্রাউন্ডার সাকিব আল হাসান ও চিত্রনায়িকা পরীমণি | ছবি: ফেসবুক

রাজনীতিতে এসেই ধাক্কা, পাশাপাশি হয়েছেন হত্যা মামলার আসামি। এবার জনপ্রিয়তায়ও ভাটা পড়লো দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। সোশ্যাল মিডিয়া ফলোয়ারসের লড়াইয়ে চিত্রনায়িকা পরীমণির কাছে হার মেনেছেন তিনি।

২৬ আগস্ট, সোমবার এ দুই সেলিব্রেটির অফিশিয়াল পেজ স্ক্রল করে দেখা যায়, সাকিব আল হাসানের চেয়ে পরীমণির ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন বেশি।

পরীর অফিসিয়াল পেজে ফলোয়ার সংখ্যা দেখাচ্ছে ১৬ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ৬০ লাখ। অন্যদিকে সাকিবের অফিসিয়াল পেজে ফলোয়ার সংখ্যা দেখাচ্ছে ১৫ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ৫০ লাখ। হিসেবে দেখা যাচ্ছে, সাকিবের চেয়ে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ বেশি ফলোয়ার সংখ্যা রয়েছে পরীমণির। তবে পরীর কাছে হেরে গেলেও ক্রিকেট জগতে এখনও শীর্ষেই আছেন সাকিব।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্রিকেট জগতে সর্বোচ্চ ফলোয়ার রয়েছে সাকিবেরই। সাকিবের পর  ১৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ৭.৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন তামিম ইকবাল।

অন্যদিকে, বিনোদন জগতে পরীর পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেহজাবীন চৌধুরী। ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়ন। এরপর ৬.৯ মিলিয়ন ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share