Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

পরীমণির কারণে থেমে আছে ‘ফেলুবক্সী’র কাজ

চিত্রনায়িকা পরীমণি | ছবি: ফেসবুক

নিজের ক্যারিয়ারের প্রথম টালিউড সিনেমা ‘ফেলুবক্সী’র পুরো শুটিং শেষ করেও সিনেমাটির মুক্তিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি নিজেই।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে, টালিউডের ছবি ‘ফেলুবক্সী’র ডাবিংয়ের কাজ এখনও বাকি। কিন্তু সে কাজটি সারতে কলকাতায় আসতে পারছেন না পরী।

পরীমণির কলকাতায় যাওয়ার বাধা এখন শুধুই ভিসা জনিত সমস্যা। বাংলাদেশের পট পরিবর্তনের পর জরুরি ভিসা ছাড়া অন্যান্য ভিসা বন্ধ দেওয়া রেখেছে ভারত। সে কারণে হয়ত সহসাই দেশটিতে যেতে পারবেন না পরী। ফলে ছবিটির ডাবিংও একরকম প্রায় অনিশ্চিত।

উল্লেখ্য, ফেলুবক্সী ছবিটিতে মুখ্য ভূমিকায় পরীমণিকে ছাড়াও দেখা যাবে সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকারকে। এই ছবিটির পরিচালনা করেছেন দেবরাজ সিনহা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share