Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

নোরা ফাতেহির মৃত্যুর গুজব 

পাহাড়ের খাদে পড়ে মারা গেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ‘বাঞ্জি জাম্পিং’ করতে গিয়েই মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর আগে লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছিলেন নোরা। এরই মাঝে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দুঃসাহসিক ক্রীড়ায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী। ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়েই বিপত্তি। পাহাড়ে খাদে পড়ে গিয়েছেন নোরা। সেখানেই মৃত্যু হয় তার।

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি | ছবি: ফেসবুক

অবশ্য নোরার সহযোগী দলের তরফ থেকে সত্যিটা জানানো হয়েছে। বলা হয়েছে, নোরা একদমই সুস্থ আছেন। তার মৃত্যুর খবরটি শুধুই গুজব বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানা হয়েছে। নোহার মৃত্যুর গুজবকে কেন্দ্র ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক মহিলা বাঞ্জি জাম্পিং করতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যান। মহিলার মুখ স্পষ্ট নয়।

অনেক দূর থেকে ভিডিওটি তোলায় মহিলার মুখ ছিল অস্পষ্ট। যদিও নোরার সহযোগী দলের তরফ থেকে এই খবর সম্পূর্ণ ভুয়া বলেই উড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, নোরা যে একেবারে সুস্থ আছেন সে বার্তাও দেওয়া হয়েছে।

নোরা জন্মসূত্রে কানাডার নাগরিক। নাচের জন্য ভারতে তার সীমাহীন জনপ্রিয়তা। নাচের রিয়্যালিটি শো’তে বিচারকের আসনেও জায়গা পেয়েছেন নোরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অনুসারীর সংখ্যা ৭ কোটির বেশি। সম্প্রতি বলিউডে ১০ বছর সম্পূর্ণ করলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। নোরাকে সর্বশেষ দেখা গেছে ‘স্নেক’ গানের ভিডিওতে মার্কিন গায়ক জেসন ডেরুলোর সাথে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share