Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

নেটিজেনদের তোপের মুখে নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া | ছবি: ফেসবুক

৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরে অনেক তারকাই পড়েছেন ভক্তদের রোষানলে। তাদেরই একজন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

গেল বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে ‘শেখ হাসিনা’ চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। যে কারণে এই অভিনেত্রীকে নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা। বিশেষ করে সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে তার একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে ফারিয়া বলেছিলেন, ‘প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে শেখ হাসিনা রয়েছেন।’

অভিনেত্রীর সেই মন্তব্যকে নতুন করে টেনে এনে সমালোচনায় মেতেছেন ভক্তরা। বর্তমানে দেশের বাহিরে রয়েছেন নুসরাত ফারিয়া। হাতে কোনো সিনেমার ব্যস্ততা না থাকায় ছুটির মেজাজেই আছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন একের পর এক অবকাশ যাপনের ছবি। সেখানেই যেন বিপত্তি বাধিয়েছেন এই নায়িকা। ছবির কমেন্টবক্সে বিদ্রুপ করে নানান মন্তব্য করছেন নেটিজেনরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share