Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

নেটিজেনদের কটাক্ষের শিকার তৃপ্তি

অভিনেত্রী তৃপ্তি ডিমরি | ছবি: ইনস্টাগ্রাম

নিজের নতুন সিনেমা ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবির প্রথম গান ‘মেরে মেহবুব’ মুক্তি পেতেই নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন ‘অ্যানিমেল’ সিনেমা খ্যাত বলিউড অভিনেত্রী তৃপ্তি ডিমরি।

‘মেরে মেহবুব’ গানের কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে নানারকম নেতিবাচক মন্তব্য। অনেকেই বলছেন, তৃপ্তির খারাপ সময় এসে গেছে। একজন মন্তব্য করেছেন, ‘লায়লা মজনু’র মতো ছবি করে এখন এই অবস্থা! সত্যিই তৃপ্তির পতন দেখার মতো। আরেকজন মন্তব্য করেছেন, ‘এত ভালো অভিনেত্রী হয়েও নিজেকে এভাবে পতনের দিকে নিয়ে যাচ্ছেন!’ কেউ আবার লিখেছেন, ‘এত ভালো অভিনেত্রীকে এমনভাবে নাচতে দেখে সত্যিই অস্বস্তি হচ্ছে।’

নৃত্য পরিচালক গণেশ আচার্যকেও কটাক্ষ করেছেন নেটিজেনরা। তার উদ্দেশে এক নেটিজেনের মন্তব্য, ‘জঘন্য নাচের ভঙ্গি। কতটা পুরুষতান্ত্রিক মানসিকতা হলে একজন অভিনেত্রীকে দিয়ে এভাবে নাচানো যায়।’

এর আগে ‘বুলবুল’ থেকে ‘কলা’—তৃপ্তি দিমরির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সমালোচকেরা। গত ‘অ্যানিমেল’ সিনেমাটি দিয়ে সাধারণ দর্শকের কাছে পান ব্যাপক পরিচিতি। অনেকের ধারণা এর পরেই সাপের পাঁচ পা দেখেছেন অভিনেত্রী। তাই তো তৃপ্তি অভিনীত ‘ব্যাড নিউজ’ সিনেমা হিসেবে বক্স অফিসে সাড়া ফেলতে না পারলেও ভিকি কৌশলের সঙ্গে তার রসায়ন নজর কেড়েছিল সকলের। তখন থেকেই নেটিজেনদের প্রশ্ন অভিনয়ের চেয়ে কী এখন খোলামেলা দৃশ্যে হাজির হয়েই জনপ্রিয়তা পেতে চাইছেন তৃপ্তি?

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share