Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

নিরবের স্ত্রী মুছে ফেললেন তার স্ট্যাটাস

স্ত্রীর সাথে অভিনেতা নিরব | ছবি: ফেসবুক

স্ত্রী সন্তান ফেলে বিদেশে প্রাক্তণের সাথে মৌজে আছেন এমনটাই লেখেন তাহের চৌধুরী ঋদ্ধি। তিনি নিরবের স্ত্রী।  

কিছুদিন আগেই একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন নিরব। সেখানে বিভিন্ন স্টেজ শোতে পারর্ফম করার কথা রয়েছে তার। এর মাঝেই স্ত্রীর পর পর দুটি স্টেটাসে অভিযোগ মিডিয়া পাড়ায় গুঞ্জনের সৃষ্টি করে।

প্রথম পোস্টে ঋদ্ধি লিখেছেন, ‘বউ বাচ্চা ফেলে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সাথে আবার যোগাযোগ করে। যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দিব না।’

এরপর দ্বিতীয় একটি দির্ঘ পোস্টে লেখেন যার সারমর্ম, তার মুটিয়ে যাওয়ার জন্য নিরব আবার প্রাক্তণের দিকে ঝূঁকে পড়েছেন। তিনি সবকিছু মেনে নিয়েছেন নিরবের দিকে তাকিয়ে। কিন্তু এখন নিরবের কাছে তিনিও মূল সমস্যা।

এমন স্টেটাস দেওয়ার দেড় ঘণ্টার মাথায় তিনি মুছে দিলেও রীতিমত খবরে পরিণত হয় ঋদ্ধির অভিযোগ। এরপর আরেকটি পোস্টে তিনি ক্ষমা চেয়ে ভুল স্বীকার করেন। লেখেন, ‘গতকাল রাতে দেওয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই। সে (নিরব) আমার সঙ্গে প্রতারণা করেনি। নিরবের এক প্রাক্তন তাঁকে মেসেজ দিয়েছিল। এটা ছিল একপাক্ষিক যোগাযোগ। হিট অব দ্য মোমেন্টে স্ট্যাটাস দিয়েছিলাম। প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নিরবের কোনো দায় নেই। তাই এটা পরকীয়া সম্পর্ক নয়।’

এ ব্যাপারে কাউকে খবর না করতেও অনুরোধ করেন।

২০১৪ সালে কাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধিকে ভালোবাসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক নিরব হোসেন। এতে ঋদ্ধির পরিবারের সায় ছিলনা। মামলা পর্যন্ত হয়েছিল নায়কের বিরুদ্ধে। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান আছে। এই ঘটনার আগে কখনো নিরবের সংসার নিয়ে আলোচনা বা সমালোচনা কাউকে করতে দেখা যায়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share