Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

নতুন দুই রোমান্টিক গানে রেহান রাসুল

দুই রকম রোমান্টিক কথায় দুটি গান। আশা করছি শ্রোতারা আমার কণ্ঠে গান দুটি শুনে নিরাশ হবে না – 1

‘বাজে স্বভাব’ খ্যাত রেহান আসছেন দুটি নতুন রোমান্টিক গান নিয়ে। এন আই বুলবুলের কথায় রোহান রাজের সুর-সংগীতে ‘উডি চল’এবং রেজওয়ান শেখের সুর-সংগীতে ‘কিছু গল্প’ গান দুটিতে কণ্ঠ দিয়েছেন রেহান। দুটি গানেই রেহান রাসুলের সাথে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী কর্ণিয়া।

গান দুইটি নিয়ে এন আই বুলবুল বলেন, “২টি গানই রোমান্টিক কথায় সাজালাম। তবে এরমধ্যেও ভিন্নতা রাখার চেষ্টা করেছি। একটির সাথে অন্যটির মিল নেই। দুই শিল্পী দারুণ গেয়েছেন।”

রেহান রাসুল বলেন, “দুটি গান দুই রকম রোমান্টিক কথায়। কর্ণিয়ার সাথে ডুয়েট করলাম। নতুন বছর উপলক্ষে গান দুটি প্রকাশ হবে। আশা করি শ্রোতারা গান গুলো পছন্দ করবেন।”

কর্ণিয়া বলেন, “রেহান ভাইয়ের সাথে দুটি রোমান্টিক গান করলাম, সত্যি দারুন এক অভিজ্ঞতা হলো।”

উল্লেখ্য, গান দুটি ফ্যামিলি মিউজিকের ইউটিউব চ্যানেল ও আরটিভি মিউজিক চ্যানেলে প্রকাশিত হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট

রাফসানের সাবেক স্ত্রী কোথায়? কী করছেন? জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা-অভিনেত্রী জেফার রহমানের বিয়ের…
আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট
0
Share