Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ১৩, ২০২৬

দেরিতে হলেও সিনেমায় অভিনয় করবেন তৌসিফ

দেরিতে হলেও সিনেমায় অভিনয় করবেন তৌসিফ

দেরিতে হলেও সিনেমায় অভিনয় করবেন তৌসিফ

দেশের জনপ্রিয় নাট্যঅভিনেতা তৌসিফ মাহবুব। সামনে আসতে যাচ্ছে তার নাটক ‘খোয়াবনামা’। নাটক করলেও সিনেমার প্রতি রয়েছে এই অভিনেতার বিশেষ ঝোঁক। দেরিতে হলেও সিনেমায় অভিনয় করবেন তৌসিফ । নাটক নিয়ে আলাপচারিতায় সিনেমা ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

খোয়াবনামা

সিনেমায় কবে অভিনয় করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেমাতে আমি না এলেও ছোটবেলায় স্কুল লাইফ থেকে মাথায় সিনেমার পোকা রয়েছে। দেরিতে হলেও একদিন আমি সিনেমাতে যাব।’

দেরিতে হলেও সিনেমায় অভিনয় করবেন তৌসিফ
তৌসিফ মাহবুব

তিনি আরো বললেন, “আমি সব ধরনের সিনেমা করতে চাই। ‘বরবাদ’-এর মতো সিনেমা করতে চাই, আবার ‘জংলি’, ‘দাগির’ মতো সিনেমা করতে চাই, আবার আমি ‘উৎসব’-এর মতো সিনেমাও করতে চাই।‘

দেশের চলমান সামাজিক যোগাযোগ মাধ্যম বাস্তবতার কথাও উঠে আসে আলাপে।

তিনি বলেন, ‘৫ আগস্টের পর সাধারণ মানুষ বলছে, ‘বাকস্বাধীনতা ফিরে পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সব কিছু মন খুলে প্রকাশ করতে পারছেন। তবে এতে একদিকে যেমন সুবিধা হয়েছে, তেমনি অসুবিধাও তৈরি হয়েছে। সত্যি কথা বলতে দেশের মধ্যে যে অস্থিরতা চলছে, মানুষ কেমন জানি নেগেটিভ মানসিকতার হয়ে গেছে।

প্রকাশ্যে যেন সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারি, এ জন্য আমরা বাকস্বাধীনতা চেয়েছিলাম। কিন্তু আফসোসের কথা, বাকস্বাধীনতা পাওয়ার পর প্রকাশ্যে গালি দেওয়া শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি দিনশেষে আফসোস করা উচিত না। আল্লাহর ওপর বিশ্বাস রাখা উচিত। হয়তো একদিন সবাই আলোকিত হবে এবং এই নেগেটিভিটি সবার মধ্য থেকে বেরিয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে দ্রুত হেদায়েত দান করুন।’

দেশটাকে সুন্দরভাবে দেখতে চান জানিয়ে সব শেষে তিনি বলেন, ‘আমি আমার চারপাশের পরিবেশ এবং দেশকে সুন্দরভাবে দেখতে চাই। সবাই সহজ-সরল হবে, কেউ কাউকে বিপদে ফেলার চেষ্টা করবে না। সবার প্রতি সবার ভালোবাসা থাকবে, সাহায্য করার মানসিকতা থাকবে। ঠিক যেমন যখন ট্রাফিক পুলিশ ছিল না, ছাত্ররা গিয়ে রাস্তায় মানুষের উপকারের জন্য ট্রাফিকের কাজ করেছে। সবাই সব কিছুতে নিষ্পাপ থাকুক।‘  

এদিকে আগামী ২৮ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘খোয়াবনামা’। ভিকি জাহেদ পরিচালিত এ নাটকে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়  

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর গত রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

স্টারকিডদের সংগ্রামের গল্প শোনালেন আমিরপুত্র জুনাইদ খান

হতাশা ও ব্যর্থতায় জুনাইদ খান বলিউডের তারকাদের সন্তানদের অভিষেক নতুন কোনো ঘটনা নয়। তবে সবার ক্যারিয়ারের গল্প এক…
আমিরপুত্র জুনাইদ খান

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে দাফন

আতাউর রহমান একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…
আতাউর রহমান
0
Share