Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার ব্যক্তিগত গাড়ি

২৬ মার্চ বুধবার, মুম্বাইয়ের এক ব্যস্ত রাস্তায় দুর্ঘটনার শিকার হলেন ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত গাড়ি। একটি সরকারি বাস পিছন থেকে ধাক্কা দেয় তার গাড়িটিকে। গাড়িটির নম্বর প্লেট দেখে বোঝা যায় এটি প্রাক্তন বিশ্বসুন্দরীর গাড়ি, যেটি তিনি সম্প্রতি কিনেছেন।

দুর্ঘটনাটি ঘটেছিল দুপুরে, এবং বাসের ধাক্কায় ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ির পিছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি গত বছর দীপাবলির সময় কেনা হয়েছিল। পাপারাজ্জিরা গাড়ির নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে তা চিনতে পারেন।

তবে জানা গেছে, ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের অন্য সদস্যরা গাড়ির মধ্যে ছিলেন না। দুর্ঘটনার পর কোনো আহত হওয়ার খবর নেই, এবং অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এই বিষয়ে ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের কোনো পক্ষই এখনো মুখ খোলেননি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, ঐশ্বরিয়া গাড়িতে ছিলেন না এবং তিনি একদম ভালো আছেন।

দুর্ঘটনার পর কিছুক্ষণ ভিড় জমে যায়, তবে পরবর্তীতে ঐশ্বরিয়ার নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি সরিয়ে নেয়।

অনুরাগীরা ঐশ্বরিয়ার সুস্থ থাকার খবর শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল

কোন শিল্পী-অভিনেত্রীতে আস্থা রাখলো না বিএনপি  

সংরক্ষিত নারী আসন দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি বেশ আলোচনামুখর সময় গিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত…
শিল্পী-অভিনেত্রী
0
Share