Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

‘তুফান’ শুধুমাত্র ট্রেইলার – রায়হান রাফি

রায়হান রাফি ও শাকিব খান । ছবি: ফেসবুক

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহগুলোতে ঝড় তুলেছে রায়হান রাফি পরিচালিত ও সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। এই ‘তুফান’ নাকি থামবে না, বরং গর্জে উঠবে আবার উজ্জীবিত শক্তিতে! এমনটাই জানিয়েছেন ছবিটির পরিচালক।

রাফির ভাষ্যমতে, ‘একটি সিনেমার ওয়ান, টু, এরপর থ্রি সিক্যুয়াল আসার চল বাংলাদেশে এখনও আসেনি। আমি আশা করছি, সে চল চালু করবে তুফান। মানুষ তুফান টু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে।’

পরিচালক আরও বলেন,

‘তুফান একটা বাণিজ্যিক সিনেমা। এটা পরাণ কিংবা সুড়ঙ্গর মতো সিনেমা নয়। অনেক প্ল্যান করে তুফান সিনেমার গল্প লেখা হয়েছে। এ সিনেমাটাকেই ট্রেইলার বলতে পারেন। কারণ তুফান টু হলো আসল সিনেমা। সে সিনেমায় অনেক বড় চমক আছে। খুব শিগগিরই তুফান টু নিয়ে আসবো, আশা করছি।

‘তুফান’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

প্রসঙ্গত, মুক্তি পাওয়ার পর থেকেই প্রতিটি সিনেমা হলে ‘তুফান’ দেখতে ভিড় করছেন দর্শকরা। দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে হলগুলোতে। মুহূর্তের মাঝেই শেষ হয়ে যাচ্ছে টিকিট।

উল্লেখ্য যে, ‘তুফান’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়াও আছেন দুই নায়িকা মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share