Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

তনির শোরুম থেকেও লুট

রুবাইয়াত ফাতিমা তনি । ছবি: ফেসবুক

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে আনন্দ-উচ্ছ্বাস করেন সাধারণ মানুষ। চারিদিকে মানুষ উল্লাসে মাতোয়ারা হয়েছেন তো বটেই, তবে এর মাঝেই বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরও মিলেছে। ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ী রুবাইয়াত ফাতিমা তনির শোরুমেও হয়েছে লুটপাট!

৫ আগস্ট বিকেলে পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘সানভিস বাই তনি’র বগুড়ার একটি শোরুম লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার তনি।

এদিন সন্ধ্যায় স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন, ‘আমি দুঃখিত। এই আনন্দ উল্লাস আমার জন্য নয়। আমার বগুড়ার শোরুম লুট করে নিয়ে গেছে। পুরো মার্কেট খালি করে ফেলছে, এই বুঝি স্বাধীনতা!’

সাবার উদ্দেশে প্রশ্ন রেখে তনি বলেন, ‘আমাদের ব্যাবসায়ীদের অপরাধ কি! আমরা তো কোনো দল করি না! এত দিন দেশে অরাজকতা, নেট অফ করে রাখতো, লস আর লস! ভাবলাম এইবার হয়তো সব ঠিক হবে! এখন সব লুটে নিয়ে সর্বশান্ত করে দিয়ে গেছে।’

প্রসঙ্গত, তনি ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ব্যবসায়ীরাই অভিযোগ করেছেন তাদের দোকান থেকে লুটপাট হয়ে যাওয়ার। এছাড়াও ৫ আগস্ট বিকেল ৩টার পর সাধারণ মানুষেরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন। এ সময় ভেতরে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’
0
Share