Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

তথ্য উপদেষ্টার সাথে রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ

রাহাত ফাতেহ আলী খানের সাথে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম | ছবি: ফেসবুক

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান। রবিবার (২২শে ডিসেম্বর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, রাহাত ফাতেহ আলী খান একজন গুণী ব্যক্তি। তিনি শুধু পাকিস্তানের নন, তিনি উপমহাদেশ তথা সারাবিশ্বের সংগীত জগতের সম্পদ। বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে। শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য রাহাত ফাতেহ আলীকে ধন্যবাদ জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্ট আয়োজনের প্রয়োজন ছিল।

সচিবালয়ে একান্ত সাক্ষাৎ এ রাহাত ফাতেহ আলী খান ও নাহিদ ইসলাম | ছবি: ফেসবুক

সাক্ষাৎকালে রাহাত ফাতেহ আলী খান বাংলাদেশের সংগীত নিয়ে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশে আমন্ত্রণের জন্য তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড মোঃ মুশফিকুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রমুখ উপস্থিত ছিলেন। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।…
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

নবগঠিত সরকারের কাছে শোবিজের চার তারকা যা চাইলেন

সরকার ও শোবিজ সম্প্রতি বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর গঠিত হয়েছে রাজনৈতিক সরকার। গত ১৭ ফেব্রুয়ারি শপথও…
নবগঠিত সরকারের কাছে শোবিজের

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির দৃষ্টিতে ইতিহাস দেখা

ভাষা আন্দোলন চলছে ভাষা আন্দোলনের মাস ফাল্গুন ও ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলনকে আবারো ফিরে দেখার…
ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির
0
Share