Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ঢাকা ১০ আসনে মনোনয়ন পেলেন ফেরদৌস

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার টিকিট নিশ্চিত করেছেন অভিনেতা ফেরদৌস। ২৬ নভেম্বর বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকার ১০ ও ১৮ এই দুটি আসনে মনোনয়ন পত্র জমা দেন এই অভিনেতা। ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিনকে টেক্কা দিতে লড়বেন অভিনেতা ফেরদৌস।

দীর্ঘদিন ধরে রাজনীতিতে বেশ সক্রিয় ফেরদৌস। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রচার-প্রচারণায় ব্যাপক সক্রিয় ছিলেন চিত্রনায়ক ফেরদৌস।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দেশের প্রেক্ষাগৃহে ১৭ জুলাই মুক্তি পাচ্ছে মাস্তুল

মুক্তির অপেক্ষায় মাস্তুল, প্রচারণা শুরু এবার দেশের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাস্তুল সিনেমা।…
দেশের প্রেক্ষাগৃহে ১৭ জুলাই মুক্তি পাচ্ছে মাস্তুল

শাকিব খান এবং আহমেদ হাসান সানি – এক সঙ্গে দুই রকস্টার

সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিব ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘রকস্টার’কে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ছবির…
শাকিব খান এবং আহমেদ হাসান সানি

ইতিহাসের পাতায় থাকবে ‘বনলতা সেন’ – স্পর্শিয়া

‘বনলতা সেন’ দেখে মুগ্ধ স্পর্শিয়া ঈদে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে নির্মাতা মাসুদ হাসান…
স্পর্শিয়া ও বনলতা সেন
0
Share