Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ঢাকার রাহিতুলের লেখায় মুগ্ধ কলকাতার সোহিনী

রাহিতুল ইসলাম ও সোহিনী সরকার । ছবি: ফেসবুক

বাংলাদেশের তরুণ লেখক রাহিতুল ইসলামের দুটি উপন্যাস ‘অর্পা’ ও ‘কল সেন্টারের অপরাজিতা’ পড়ে , তার লেখার ধরণে মুগ্ধ হয়েছেন কলকাতার সোহিনী সরকার।

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে তুলে ধরেন উপন্যাস দুটি থেকে অনুপ্রাণিত হবার কথা। তার ভিডিওতে সোহিনী উল্লেখ করেন উপন্যাসের কিছু বিশেষ অংশ। প্রশ্ন ছুঁড়ে দেন আসলেই কি মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবন কখনও পাল্টায় না?

অভিনেত্রী সোহিনীর ভিডিও বার্তা নিয়ে লেখক রাহিতুল ইসলাম বলেন, “কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। ‘অর্পা’ ও ‘কল সেন্টারের অপরাজিতা’ উপন্যাস তার ভালো লেগেছে এবং ভিডিওর মাধ্যমে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। এই অনুভূতি বলে বোঝানো খুব কঠিন।”

তরুণ এই লেখকের বইয়ের সংখ্যা ১৫টি। ‘অর্পা’ ও ‘কল সেন্টারের অপরাজিতা’ ছাড়াও তার উল্লেখযোগ্য লেখা গুলো হচ্ছে ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’, ‘হ্যালো ডাক্তার আপা’, ‘ভালোবাসার হাট-বাজার’, ‘বদলে দেওয়ার গান’ ও ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share