Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

‘ডেডবডি’ সিনেমার সেটে সাপের পর এবার কুকুরের কামড়

ওমর সানী ও জাদু আজাদ । ছবি: সংগৃহীত

অভিনেতা ওমর সানীর পর ‘ডেডবডি’ সিনেমার সেটে এবার আহত হলেন অভিনেতা জাদু আজাদ। সানী যেখানে সাপের কামড়ে আহত হয়েছিলেন, আজাদ আহত হয়েছেন কুকুরের কামড়ে।

অভিনেতার আহত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক মো. ইকবাল। জানা গেছে, ১ ডিসেম্বর রাজধানীতে ‘ডেডবডি’ সিনেমার শেষ লটের শুটিং চলছিল। সেখানেই দৃশ্যধারণকালে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আছেন তিনি।

আজাদ জানান, “সিনেমায় এরকম একটা দৃশ্য ছিল যে পুলিশ ধাওয়া দিলে পালাব আমি। দুই একবার শট দেওয়ার পরও সেটি হচ্ছিল না। তৃতীয়বার শট দেওয়ার সময় একটি কুকুর এসে কামড় দিয়েছে আমায়। কুকুরটি মনে হয় আমাকে আসামি ভেবে কামড় দিয়েছে। আর এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি।”

আর বিষয়টি নিয়ে মো. ইকবাল জানান, “গত ১ ডিসেম্বর কয়েকটি কুকুর নিয়ে শুটিং করা হচ্ছিল সিনেমাটির। তখন হঠাৎ করে একটি কুকুর অতর্কিতভাবে বন্ধু আজাদের ওপর আক্রমণ করে এবং তার পেটে কামড় দেয়। পরে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে অনেকটা সুস্থ আছেন আজাদ।”

প্রসঙ্গত, এর আগে বান্দরবানের ‘ডেডবডি’ সিনেমার শুটিং শেষ হয়। সেখানে শুটিং চলাকালে হঠাৎ একটি সাপ কামড় দেয় ওমর সানীকে।

উল্লেখ্য, মো. ইকবালের পরিচালনায় ‘ডেডবডি’ সিনেমায় সানী ও আজাদ ছাড়া আরও অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু ও কলকাতার মডেল অন্বেষা রায় অ্যানিসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের স্মরণে শাকিবের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন…
ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।…
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর
0
Share