Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

জানা গেল ১৬ দিনে কত আয় করল ‘জংলি’

ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির পর থেকে সিনেমাটি দর্শক মনে বেশ সাড়া ফেলেছে। দর্শকদের জনপ্রিয়তার কারণে হল মালিকরাও বাধ্য হয়ে হলসংখ্যা বাড়ায়।

বাড়তে থাকে আয়ও। ঈদে শাকিব খানের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’র সঙ্গে পাল্লা দিয়ে আয় করেছে জংলি। এবার সিনেমাটির আয়ের তথ্য প্রকাশ করলেন পরিচালক রহিম। মুক্তির ১৬ দিনে জংলি কত আয় করেছে, সেই তথ্য দিয়েছেন সিনেমার পরিচালক এম রাহিম।

বুধবার ১৬ এপ্রিল রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই নির্মাতা জানিয়েছেন, জংলির গ্রস কালেকশন (টিকিট বিক্রি মূল্য) দুই কোটি ছয় লাখ টাকা।  

রহিম তার স্ট্যাটাসে জানান, ‘পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে, জংলি দেখে। আমরা নিশ্চিত, আরো হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হব।‘ এরপর সিনেমার আয়ের পরিমাণ জানিয়ে তিনি বলেছেন, ‘জংলির ১৬ দিনের টোটাল গ্রস কালেকশন দুই কোটি ছয় লাখ টাকা প্রায়। এই ভালোবাসা চলুক, চলতেই থাকুক’।

‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হন। সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। সিনেমায় গানের সুর ও সংগীত আয়োজনের দায়িত্ব পালন করেছেন প্রিন্স মাহমুদ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আইসিইউতে কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ার

গুরুতর অসুস্থ মুস্তাফা মনোয়ার দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা…
মুস্তাফা মনোয়ার

এশীয় অ্যানিমেশনের লক্ষ্য এখন বিশ্ববাজার

বিশ্বজয়ের লক্ষ্য অ্যানিমেটরদের বিশ্বব্যাপী অ্যানিমেশন শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে…
এশীয় অ্যানিমেশন

অনুপম রায়ের কনসার্টের টিকেট জিতে নিন লিখে ও গান গেয়ে

ঢাকায় অনুপম রায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সংগীত পরিচালক অনুপম রায় বাংলাদেশে আসছেন একটি কনসার্টে…
অনুপম রায়ের কনসার্টের টিকেট
0
Share