Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

‘জলরঙ’ ছবি দিয়ে ঢালীউডে নতুন নায়িকার আগমন  

‘জলরঙ’ ছবি দিয়ে ঢালীউডে নতুন নায়িকার আগমন  

‘জলরঙ’ ছবি দিয়ে ঢালীউডে নতুন নায়িকার আগমন  

৮ আগস্ট শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপূর্ব রানা পরিচালিত সিনেমা ‘জলরঙ’। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটিয়েছেন তাহসিন উষ্ণ। অবশেষে স্বপ্নপূরণের দৌড়ে এগিয়ে গেলেন এই নবাগত নায়িকা। ‘জলরঙ’ ছবি দিয়ে ঢালীউডে নতুন নায়িকার আগমন । তার অভিনয়, পারফরম্যান্স এবং স্ক্রিন প্রেজেন্স দিয়ে দর্শকদের মন জয় করেছে। ফ্যানরা কেমন প্রতিক্রিয়া দিচ্ছে এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানুন।”

‘জলরঙ’ ছবি দিয়ে ঢালীউডে নতুন নায়িকার আগমন  

ইচ্ছে ছিল সিনেমার নায়িকা হওয়ার আর সেই ইচ্ছা পূরণ করতে ২০২০ সালে রাজু চৌধুরীর ‘স্বপ্ন’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন উষ্ণ। ছবিতে তার নায়ক সিয়াম খান রাতুল। ঘটা করে মহরত হলো, কয়েক দিন শুটিংও হয়েছিল। এরপর এক অজানা কারণে বন্ধ হয়ে গেল ছবিটির সব কার্যক্রম। ভেঙে যায় উষ্ণর স্বপ্ন ও পথচলা। দুই বছর আর কোনো ছবির প্রস্তাব পাননি।   

তবে চেষ্টা করে গেছেন উষ্ণ। অবশেষে ২০২২ সালে হঠাৎ করেই অপূর্ব রানার ‘জলরঙ’-এ অভিনয়ের প্রস্তাব পান। সরকারি অনুদানের এই ছবিতে তার নায়ক সাইমন সাদিক। কক্সবাজার ও উখিয়ায় শুটিং হয়েছে।   

‘জলরঙ’ ছবি দিয়ে ঢালীউডে নতুন নায়িকার আগমন  

কিছুদিন আগে ‘জলরঙ’ প্রথম টিভিতে মুক্তি পায়। তবে এ সপ্তাহে হঠাৎ করেই সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ নিয়ে উষ্ণ বলেন, ‘আমি কয়েকটি হলে গিয়েছিলাম। দর্শক ছবিটা বেশ উপভোগ করছে। কোনো উৎসবে মুক্তি পেলে হয়তো আরো ভালো হতো। তা ছাড়া প্রচার-প্রচারণাটাও আরেকটু জমকালো হলে দর্শকের আগ্রহ বাড়ত।’

জলরঙ ছাড়াও সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন উষ্ণ। এই সিনেমায় তার নায়ক বাপ্পী চৌধুরী। তবে এখনো শুটিং শুরু হয়নি ছবিটির। উষ্ণ বলেন, ‘সাফি স্যারের সঙ্গে আমার কথা হয় প্রায়ই। তিনি জানিয়েছেন, শিগগির ছবিটির শুটিং করবেন। আমিও অপেক্ষায় আছি।‘

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share