Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫’ এর বিজয়ী যারা  

অনুষ্ঠিত হয়ে গেলো টালীউডের বিখ্যাত সিনেমা পুরস্কার অনুষ্ঠান। কলকাতায় অনুষ্ঠিত হওয়া ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫’-এ এবারের সেরা সিনেমার পুরস্কার জিতেছে চলচ্চিত্র ‘বহুরূপী’। সিনেমাটির নির্মাতা নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন ‘বহুরূপী’ সিনেমার এই নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় । ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন শিবপ্রসাদ। সেই সুবাদে সেরা অভিনেতার পুরস্কারও জিতে নিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

এবছরের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘বাবলি’ সিনেমার নায়িকা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

‘বাবলি’ সিনেমার নায়িকা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: ফেসবুক

১৮ মার্চ মঙ্গলবার রাতে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে  এই পুরস্কারের ঘোষণা দিয়েছে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীসহ মোট ২৫ টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।

নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক

আসরে যুগ্মভাবে সেরা সিনেমার (সমালোচক) পুরস্কার পেয়েছে ‘চালচিত্র এখন’ ও ‘’মানিকবাবুর মেঘ’। সেরা অভিনেতা বিভাগে (সমালোচক) যুগ্মভাবে পুরস্কার পেয়েছেন অঞ্জন দত্ত (চালচিত্র এখন) ও অভিনন্দন ব্যানার্জি (মানিকবাবুর মেঘ)।  

সেরা অভিনেত্রী বিভাগে (সমালোচক) পুরস্কার পেয়েছেন মমতা শংকর (বিজয়ার পরে)।  এবারের আসরে ঢাকার শিল্পীদের মধ্যে জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী মনোনয়ন পেয়েছিলেন। তবে মূল আসরে কোন পুরস্কার পাননি।

সেরা সহ অভিনেত্রী মনামী ঘোষ। ছবি: ফেসবুক

যৌথভাবে সেরা সহ অভিনেতার পুরস্কার জিতেছেন শাওন চক্রবর্তী (চালচিত্র এখন) ও শিলাজিৎ মজুমদার (আযোগ্য)।  এছাড়াও সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন যৌথভাবে মনামী ঘোষ (পদাতিক) ও তনিকা বসু (চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল)।

আসরে সেরা সঙ্গীত অ্যালবাম পুরস্কারে যাওয়া পেয়েছে অনুপম রায়, বনি চক্রবর্তী, অর্ণব দত্ত, শিলাজিৎ মজুমদার, নানীচোরা দাস বাউল (বহুরূপী)’র গান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবারের বাফটা পুরস্কার কারা কারা জিতলেন?

বাফটা চলচ্চিত্র পুরষ্কার ২০২৬ বাংলাদেশ সময় রোববার দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছে ৭৯তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম…
এবারের বাফটা পুরস্কার কারা

রাশমিকা ও বিজয় জুটি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন

রাশমিকা ও বিজয়ের বিয়ে অবশেষে রাশমিকা ও বিজয় জুটি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। বহুদিন ধরে চলা প্রেম আর বিয়ের…
রাশমিকা ও বিজয় জুটি বিয়ের

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে
0
Share