Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১০, ২০২৬

চলে গেলেন হলিউডের শ্যানেন ডোহার্টি

অভিনেত্রী শ্যানেন ডোহার্টি | ছবি: এক্স

দীর্ঘদিন স্তন ক্যানসারের সাথে লড়াই করে ১৩ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যানেন ডোহার্টি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর।

অভিনেত্রীর মুখপাত্র লেসলি স্লোন তার (শ্যানেন) চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ‘বহু বছর ক্যানসারের সাথে লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি।’
২০১৫ সালে নিজের স্তন ক্যানসার হবার কথা প্রকাশ্যে আনেন শ্যানেন। তাৎক্ষণিক চিকিৎসাও শুরু করেছিলেন এই হলিউড অভিনেত্রী। ২০২৩ সালে সবশেষ জানিয়েছিলেন তার শরীরে এই রোগ আরও ছড়িয়ে গিয়েছে। তবে হাসি মুখে হার না মানার কথা জানাতে ভোলেননি তিনি। কিছু ১ বছরেই হার মানলেন শ্যানেন ডোহার্টি।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে ছোটপর্দার জনপ্রিয় শো ‘বেভারলি হিলস ৯০২০১০’-এ হাই স্কুল ছাত্রী ‘ব্রেন্ডা ওয়ালস’ এর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন শ্যানেন। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত চলা ‘চার্মড’ সিরিজেও কাজ করেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভালোবাসার বার্তায় রহস্য ছড়ালেন সাদিয়া জাহান প্রভা

লাল বেলুনে নতুন বার্তা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও আলোচনায়। তবে এবার কোনো নাটক,…
ভালোবাসার বার্তায় রহস্য ছড়ালেন সাদিয়া জাহান প্রভা

কই রইলা রে’র পর নতুন চমক নিয়ে ফিরছেন হাবিব ওয়াহিদ

প্রেমের কলঙ্ক নিয়ে ফিরছেন হাবিব ঈদে প্রকাশিত ফোক ফিউশন গান ‘কই রইলা রে’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন গান…
কই রইলা রে’র পর নতুন চমক নিয়ে ফিরছেন হাবিব

ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন স্টিভেন স্পিলবার্গ!

ডিসক্লোজার ডে হলিউডের খ্যাতিমান পরিচালক স্টিভেন স্পিলবার্গ দীর্ঘদিন ধরে একটি প্রচারণা চালিয়ে আসছেন যে মহাবিশ্বে…
স্টিভেন স্পিলবার্গ
0
Share