Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

চলে গেলেন অভিনেত্রী আফরোজা

আফরোজা হোসেন | ছবি: ফেসবুক

১০ নভেম্বর ভোর ৬ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী আফরোজা হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।

নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যন্ডেলে অভিনেত্রী আফরোজার সাথে নিজের বেশ কিছু মুহুর্তের স্থিরচিত্র শেয়ার করে অভিনেত্রী মনিরা লিখেছেন, ‘আপা, আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলব? আমাকে কে সাহস দিবে গো? তোমার সন্তান নাঈমকে আমি কী বলে সান্তনা দিব গো? আমি টাঙ্গাইলে, এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসতেসি গো আপা।’

অভিনেত্রী মনিরা মিঠুর সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশর্ট

জানা যায়, ২০২২ সালে জরায়ুর ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। একটা সময়ে তা ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে। ভারতে চিকিৎসা করিয়েও কোনও সুফল মেলেনি। ধীরে ধীরে মরণব্যাধি ক্যানসারের কাছে হার মানলেন গুনী এই অভিনেত্রী।

উল্লেখ্য, নাট্যজন মামুনুর রশীদ নির্মিত ‘আনন্দ পাঠ আসর’ ধারাবাহিক দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন আফরোজা হোসেন। জীবনকালে জাহিদ হাসান, মাহফুজ আহমেদসহ আরও অনেকের সঙ্গে কাজ করেছেন তিনি। তারিক আনাম খান অভিনীত ‘আবার বসন্তে’ সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share