Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

চলছে মেহজাবীন-আদনানের গায়েহলুদ

নানা জল্পনা-কল্পনার পর আজ ২৪ শে ফেব্রুয়ারী জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের গায়ে হলুদ। ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা ১১টা থেকে এই গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। চলবে সন্ধ্যা পর্যন্ত। মেহজাবীনের বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব।

মেহজাবীন ও আদনান | ছবি: ফেসবুক

বিভিন্ন সূত্রে জানা গেছে, মেহজাবীন ও আদনানের গায়েহলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে ঢাকার অদূরে সেই রিসোর্টে কয়েক দিন ধরে প্রস্তুতি চলছিল। আজ বেলা ১১টার পর থেকে সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন। বর ও কনের ঘনিষ্ঠজনদের মধ্যে গায়ে হলুদে উপস্থিত হয়েছেন নির্মাতা রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ ও জেফার রহমান সহ অনেকেই।

গায়েহলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া তারকা ও পরিচালকরা জানিয়েছেন ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে বর-কনে কর্তৃপক্ষ। আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।

আজ সন্ধ্যার দিকে মেহজাবীন ও আদনানের গায়েহলুদ অনুষ্ঠান শেষ হবে বলে জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। আগামীকাল সোমবার একই ভেন্যুতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। জানা গেছে, মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের যাবতীয় ছবি পোস্ট করবেন। এর আগে কারও ছবি পোস্ট না করার অনুরোধ জানানো হয়েছে।  

গায়ে হলুদে লেহেঙ্গা পরেছেন মেহজাবীন আর আদনান পরেছেন পাঞ্জাবি-পায়জামা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share