Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ৩০, ২০২৬

চয়নিকার উপহার- নতুন জুটি মাহফুজ-পরী

পরীমণি, চয়নিকা চৌধুরী ও মাহফুজ আহমেদ (বাম থেকে) | ছবি: সংগৃহীত

পরিচালক চয়নিকা চৌধুরীর নতুন ওয়েব ফিল্মে প্রথমবারের মত জুটি বাঁধবেন অভিনেত্রী পরীমণি ও অভিনেতা মাহফুজ আহমেদ। ছবির নাম- ‘চন্দ্রস্নানে এসো’।

ঢালিউডের দর্শকদের নতুন এই জুটি উপহার দেওয়ার খবর নির্মাতা জানিয়েছেন তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে। একটি পোস্টে তিনি লিখেন, “আমার ভালোবাসার দর্শকের জন্যে এই উপহার।” তবে মাহফুজ ও পরী ছাড়াও এই ফিল্মে নাকি আছেন আরেকজন অভিনেতা, যাকে কিনা দেখা যাবে এক প্রধান চরিত্রে অভিনয় করতে। 

কে আরেকজন অভিনেতা? এই ব্যাপারে চয়নিকা তার পোস্টে যোগ করেন, “আরেকটি প্রধান মেইল অভিনয়শিল্পী কে তা জানতে কিছুদিন অপেক্ষা করতেই হবে।” 

জানা গেছে, শুটিং শুরু করার জন্য দিন গুনছেন ‘প্রহেলিকা’ খ্যাত এই নির্মাতা। মাহফুজ-পরী জুটি নিয়ে তিনি খুবই আশাবাদী। 

‘চন্দ্রস্নানে এসো’ ফিল্মের গল্প, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। ছবিটি নিয়ে আরও জানা যায়, এটি রোমান্টিক-থ্রিলার ঘরানার ওয়েবফিল্ম। একজন সাধারণ ব্যক্তি প্রেমে পড়বেন একজন তারকার। এই প্রেম নিয়েই ফিল্মের গল্প এগিয়ে যাবে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এখনকার ঈদ অনেকটাই যান্ত্রিক হয়ে গেছে – জয়া আহসান

ঈদের আনন্দ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, সময়ের সঙ্গে ঈদের আয়োজন বড় হলেও ছোটবেলার ঈদের…
জয়া আহসান

রকস্টার ইস্যু – ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share