Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২১, ২০২৬

চট্টগ্রামে ঘটা বিপত্তি নিয়ে যা বললেন মেহজাবীন

মেহজাবীন চৌধুরী । ছবি: ফেসবুক

চট্টগ্রামে শো-রুম উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েও অংশ নিতে পারেননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেখানে ঘটে যাওয়া বিপত্তি নিয়ে ঢাকায় ফিরে কথা বলেছেন তিনি।

মূলত ২ নভেম্বর বিকেলে নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজার এলাকায় একটি শোরুম উদ্বোধন করার কথা ছিল মেহজাবীনের। কিন্তু অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানায় ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’। এই নামে একটি ব্যানারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ব্যানারটিতে লেখা ছিল, ‘চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোরুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।’

সব মিলিয়ে শোরুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেও শেষ পর্যন্ত আর অনুষ্ঠানস্থলে যাননি মেহজাবীন। বিষয়টি নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন তিনি। স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’

মেহজাবীন চৌধুরীর স্ট্যাটাসের স্ক্রিন শট । ফেসবুক থেকে সংগৃহীত

এরপরই মেহজাবীন লিখেছেন, ‘আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই।’

সবশেষে যারা মেহজাবীনের খোঁজ নিয়েছেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় – ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!

স্পাইডার ম্যানের নতুন সিনেমা নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা মার্ভেল সিনে ইউনিভার্সের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান…
স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় - ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!

ঈদে ওটিটিতে কি দেখবেন?

ওটিটি কনটেন্ট দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের বিনোদনের জন্য এক ব্যতিক্রমী মাধ্যম। পুরো বছর জুড়েই ওটিটিতে…
ঈদে ওটিটিতে কি দেখবেন
0
Share